দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ০১:৩১ পিএম
আপডেট: বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ০৫:১২ পিএম
ভান্ডারী কান্দি ইউনিয়ন বিএনপির যুবদলের সাবেক সভাপতি ও ভান্ডারী কান্দি ইউনিয়ন পরিষদের সদস্য মো: জুনায়েত চোকদারের ওপর নির্যাতনের প্রতিবাদে শিবচর উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে শিবচর উপজেলা প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। শিবচর প্রেসক্লাব এলাকায় প্রতিবাদ ও নির্যাতনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী তাইজুল ইসলাম সজিব খান, শিবচর পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান আবদুল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনজিল শিহাব, যুগ্ম আহ্বায়ক ওমর বেপারী, জামান মোল্লা, ঠান্ডু আকন, মো. রুবেল মিয়া, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক ফরাজি এবং শ্রমিক দলের নেতা জয়নাল কাজীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিক্ষোভ ও মানববন্ধনে বক্তারা মেম্বার মো. জুনায়েত চোকদারের ওপর নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।বিক্ষোভ ও মানববন্ধনে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে নির্যাতনের প্রতিবাদ জানান,এ সময় তারা প্রশাসনকে হামলাকারীদের গ্রেফতারের জন্য শুক্রবার বিকেল তিনটা পর্যন্ত সময় বেঁধে দেন। বিক্ষোভ ও মানববন্ধনে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team